পুরুষ কাবাডির পদকও অনিশ্চিত

পুরুষ কাবাডির পদকও অনিশ্চিত

ফন্ট সাইজ:

সকালে পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগের দিন দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়ে যে পদকের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। গতকাল নাগোয়ার টোকাই সিটিজের জিমনেশিয়ামে জাপানের কাছে হেরে সেই সম্ভাবনাও ধূসর করে ফেলেছে মিজান-দিপায়ানরা। একটা সময় যাদের হেসে-খেলে হারাতো বাংলাদেশ, সেই জাপানই আধিপত্য বিস্তার করে বাংলাদেশকে হারিয়েছে ৪০-৩৭ পয়েন্টে। দুই দশক পর এশিয়ান গেমসে পদক জয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা জাপানের কাছে হেরে এখন অনেকটাই ধূসর। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ওই জিতলেই কেবল পদক পুনরুদ্ধার সম্ভব। অথচ ভারতকে পুরুষ কাবাডি দল কোনো পর্যায়েই কখনো হারায়নি।

বাংলাদেশকে গতকাল মূলত ডুবিয়েছে ডিফেন্সলাইন। একঝাঁক বেশি বয়সী খেলোয়াড় নিয়ে গড়া ডিফেন্সলাইন কোনো চ্যালেঞ্জই ছুড়ে দিতে পারেনি জাপানের রেইডারদের। বিশেষ করে জাপানের সিকুওকা প্রায় প্রতি রেইডেই হয় বোনাস পয়েন্ট নিয়েছেন নয়তো বাংলাদেশের কাউকে না কাউকে আউট করেছেন। এদিন শুরুতেই লিড নেয়। বাংলাদেশ অতিরিক্ত আত্মবিশ্বাস ও পদক প্রায় নিশ্চিত এই আচরণে স্বাভাবিক খেলা খেলতে পারেনি শুরুতে। অন্যদিকে জাপান ছিল অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে। বাংলাদেশকে অল আউট করে গুরুত্বপূর্ণ লোনা আদায় করে জাপান। প্রথমার্ধে জাপান ২২-১৫ পয়েন্টে এগিয়ে ছিল। বাংলাদেশের অধিনায়ক মিজানুর রহমান ভালো রেইডার হিসেবে স্বীকৃত। গতকাল তিনি মোটেও সুবিধা করতে পারেননি। ডিফেন্ডারদের বোকামিতে প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় জাপান। ১৫-২২ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ।

বিশেষ করে রেইডার দিপায়ান গোলদার একাই বাংলাদেশকে ম?্যাচে রাখেন। তবে ডিফেন্ডারদের ভুলে একের পর এক পয়েন্ট খুইয়ে ছিকটে যায় দল। এই হারের পর ভাগ?্যকে দূষলেন কোচ আব্দুল জলিল। ম?্যাচ শেষে মিক্সড জোনে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি আমাদের ডিফেন্স ভালো না। আজও
আমাদের ডিফেন্স ভালো হয়নি। ডিফেন্সের কারণে হেরেছি।’ সবশেষ ২০০২ সালে দোহা এশিয়াডে পুরুষ কাবাডিতে পদক জিতেছিল বাংলাদেশ। এবার খুব কাজে গিয়েও ছুতে না পারার আক্ষেপ নিয়ে জলির বলেন, ‘আমি বেশিদিন সময় পাইনি। যখন আমাকে দায়িত্ব দেয়া হয়েছে, তখনই দেখেছি ডিফেন্সে সমস্যা।

আমি কাজ করেছি। কিন্তু সমাধান করতে পারিনি।’ সহকারী কোচ বাদশা মিয়াও ডিফেন্ডারদের দায় দিয়ে বলেন, ‘আমরা ডিফেন্সের ভুলে হেরেছি। জলিল, বাদশা সাংবাদিকদের সঙ্গে কথা বললেও যাদের ভুলে পদক হাতছাড়া হওয়ার পথে সেই খেলোয়াড়রা দাঁড়ালেনই না। অধিনায়ক মিজানুরকে ডাকা হয়েছিল, তিনি শুধু জানালেন কথা বলার অবস্থায় নেই।’ আজ ভারতের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। জাপান খেলবে চাইনিজ তাইপে ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে।