ইলিয়ানার সাফ জবাব

ইলিয়ানার সাফ জবাব

ফন্ট সাইজ:

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগের সময় নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। সমপ্রতি ইনস্টাগ্রামের ‘আস্ক মি এনিথিং’ পর্বে তেমনই এক অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। এক অনুরাগী সরাসরি জানতে চান, কবে ভার্জিনিটি হারিয়েছেন? প্রশ্নটি এড়িয়ে না গিয়ে নিজের মতো করেই জবাব দেন ইলিয়ানা। রসিকতার সুরে তিনি বলেন, ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর কারণ কী? এমন প্রশ্ন করার আগে নিজের মায়ের কথাও ভাবা উচিত ছিল। ইলিয়ানার ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও কম আলোচনা হয়নি।

অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু কিনবোনের সঙ্গে তার সম্পর্ক একসময় ছিল চর্চায়। তবে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি অভিনেত্রী। বরং ব্যক্তিগত গোপনীয়তাকে বরাবরই গুরুত্ব দিয়েছেন তিনি। ইলিয়ানা জানিয়েছেন, অভিনয়ের শুরুতে তাকে সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কথা না বলার পরামর্শ দেয়া হয়েছিল। তবে তার আপত্তি ছিল অন্য জায়গায়। অভিনেত্রী জানান, নিজের সম্পর্ক নিয়ে কথা বলতে তার আপত্তি নেই। কিন্তু তিনি তারকা হওয়ার কারণে তার সঙ্গীকে অযথা সমালোচনার মুখে পড়তে হয় যেটা মোটেও ঠিক নয়।