নতুন পেশায় যুক্ত হয়েছেন অভিনেতা হাসান মাসুদ। সমপ্রতি একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন তিনি। প্রতিষ্ঠানটি বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারণামূলক ভিডিওতে দেখা গেছে তাকে।
নতুন এ পেশা নিয়ে বেশ উৎফুল্ল এ অভিনেতা। এদিকে অভিনয়ে অনিয়মিত হাসান মাসুদ সমপ্রতি ভালো কনটেন্ট না পাওয়ায় নিয়মিত কাজ করছেন না বলে জানিয়েছেন।
