যে সিনেমার মাধ্যমে ১৯ বছর পর বড় পর্দার কাজে যুক্ত হয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম, সেই ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফরম চরকিতে। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আলোচিত ও আন্তর্জাতিক সমালোচকদের প্রশংসা কুড়ানো সিনেমাটি চরকিতে মুক্তি পাচ্ছে ২৪শে সেপ্টেম্বর।
ছবিটি অপি করিমের দ্বিতীয় এবং যৌথ প্রযোজনার প্রথম সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের প্রশংসিত নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী এবং এর প্রযোজক বাংলাদেশের জসীম আহমেদ।
