মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন আল্লু অর্জুন ও অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স জানিয়েছে, ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে এ স্বীকৃতি পেয়েছে সিনেমাটি। একসঙ্গে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচার করে রেকর্ডটি গড়া হয়েছে।
এ উপলক্ষে আল্লু অর্জুন ও অ্যাটলির হাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ তুলে দেয়া হয়। অ্যাটলির জন্মদিনেই আসে এ সুখবর।
