ঢাকার মঞ্চে ফিরছে ‘অ্যানা ফ্রাঙ্ক’

ঢাকার মঞ্চে ফিরছে ‘অ্যানা ফ্রাঙ্ক’

ফন্ট সাইজ:

এনএসডি আয়োজিত ভারত রং মহোৎসবে ম্যাড থেয়েটার প্রযোজিত ‘অ্যানা ফ্রাঙ্ক’ নাটকটি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে সর্বশেষ প্রদর্শনীর পর আবার ফিরছে ঢাকার মঞ্চে। আগামী ২৫ ও ২৬শে সেপ্টেম্বর, শুক্র ও শনিবার, সন্ধ্যা ৭.১৫ মিনিটে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির পর পর দু’টি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

একক চরিত্রের নাটকটিতে অভিনয় করেন আর্য মেঘদূত, যিনি মূলধারার বাংলানাট্যের সর্বকনিষ্ঠ একক নাটকের অভিনেত্রী।