নিজের নাম, ছবি ও কণ্ঠস্বরের অনুমতিহীন ব্যবহার বন্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। ব্যক্তিত্বের অধিকার বা ‘পার্সোনালিটি রাইটস’ সুরক্ষার দাবিতে আদালতে রিট করেছেন তিনি।
রিটে অভিযোগ করা হয়েছে, তার অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বাণিজ্যিক কাজে অভিনেতার ছবি ব্যবহার করছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠস্বর নকল করে বাণিজ্যিক সুবিধা
নেয়া হচ্ছে।
