বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম

বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং তেহরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলতে প্রস্তুত ইরান। দেশটির এমন ইঙ্গিতের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত কমেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ব্যারন’সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ৮৯ ডলারে নেমেছে। অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দাম ৯৮ ডলারের নিচে নেমে এসেছে।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার সম্ভাবনা মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমাতে পারে বলে বাজারে প্রত্যাশা তৈরি হয়েছে। এর ফলে জ্বালানির দাম কমতে পারে, যা মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কমাতে এবং ভবিষ্যতে সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন সীমিত করতে পারে।