ম্যানচেস্টার সিটি যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদ পেলেন নরসিংদী ও সিলেটের পাঁচজন

ম্যানচেস্টার সিটি যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদ পেলেন নরসিংদী ও সিলেটের পাঁচজন

ফন্ট সাইজ:

সম্প্রতি যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জিল্লুল হক খানকে সভাপতি এবং আ.ন.ম. নাজমুল হোসাইন সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে মোঃ মহিউদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি,  ইমাদ উদ্দিন সরকারকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ হাফিজুর রহমান ফাহাদকে ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়া সকলেই নরসিংদী ও সিলেটের। 
যুক্তরাজ্যে বসবাসরত নরসিংদী ও সিলেটের রাজনৈতিক ও সামাজিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ম্যানচেস্টার সিটি যুবদলের মতো একটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ আরও গুরুত্বপূর্ণ পদে তারা সকলে দায়িত্ব পাওয়া নরসিংদীর ও সিলেটের স্থানীয় নেতাকর্মীদের জন্যও আগ্রহের বিষয়।

এদিকে নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ায় আ.ন.ম. নাজমুল হোসাইন সুমন, জিল্লুল হক খান, মোঃ মহিউদ্দীন, ইমাদ উদ্দিন সরকার ও শেখ হাফিজুর রহমান ফাহাদকে নরসিংদী ও সিলেটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।