ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। আজ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে রেললাইনের পূর্বপাশে একটি মাছ আবাদি খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কমপক্ষে দুইদিন আগে এই ডোবায় ওই মহিলাকে ফেলে দেয়া হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে এখনো নিহতের নাম পরিচয় জানা যায়নি। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, লাশটি শনাক্তকরণ ও পরিচয় নিশ্চিত করার কাজ চলমান রয়েছে। মৃত্যুর কারণ ও অন্যান্য তথ্য জানতে ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভেড়ামারায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
শাহ্ জামাল, ভেড়ামারা ( কুষ্টিয়া) প্রতিনিধি
বাংলারজমিন
১ ঘন্টা আগে
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬, ২ঃ১৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
