যুক্তরাষ্ট্রে বিরল সফরে যাচ্ছেন ইরানের প্রতিনিধিদল। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আজ মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে এই সফর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে। যুদ্ধকালীন এই স্পর্শকাতর এ সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সরাসরি নিরাপত্তা দেবে মার্কিন সিক্রেট সার্ভিস এবং অন্যান্য কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্বে থাকবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস। তাদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ে কাজ করবে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা বিভাগ ও হাইওয়ে পেট্রল দল। তবে ইরানি প্রতিনিধিদের কার্যক্রম কঠোরভাবে শুধুমাত্র জাতিসংঘকেন্দ্রিক কাজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। জাতিসংঘ সদরদপ্তর এলাকা, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং জাতিসংঘে অবস্থিত ইরানের নিজস্ব মিশন ভবনের বাইরে যেতে হলে তাদেরকে আগেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের লিখিত অনুমতি নিতে হবে। এমনকি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে প্রবেশ কিংবা বিলাসী কেনাকাটার ওপরও তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশন
ইরানের প্রতিনিধিদলের নিরাপত্তায় কারা, বিধিনিষেধ
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ ঘন্টা আগে
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬, ১১ঃ২৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
