ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান

ফন্ট সাইজ:

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। গতকাল বিকাল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে ময়মনসিংহ জেলা পুলিশের সঙ্গে বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রেঞ্জ ডিআইজি বর্তমানে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত বিশেষ মতবিনিময় সভায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ সালাহ্উদ্দিন তালুকদার, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, আসামি গ্রেপ্তার, মামলার তদন্ত ও সার্বিক পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেছেন বলে জানা গেছে। ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।