৬০ কেজি গাঁজাসহ আটক কারবারি

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ মো. মোহন মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। সোমবার এসআরবি-৯ এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদে বিজয়নগর উপজেলার নোয়াগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-৯ এর একটি দল।

এ সময় বিজয়নগর থানার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকায় একটি পাকা সড়কের উপর কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করে। তার দেখানো স্থান থেকে ৬টি পাটের বস্তার ভেতর থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।