এমপি গাজী নজরুল চারদিন ও স্ত্রী একদিনের রিমান্ডে

আত্মহত্যার প্ররোচনা মামলা

এমপি গাজী নজরুল চারদিন ও স্ত্রী একদিনের রিমান্ডে

ফন্ট সাইজ:

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের চারদিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার আদালতে আসামিদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।
পাঁচ কারণ দেখিয়ে তাদের রিমান্ড আবেদন করা হয়, যার মধ্যে রয়েছে—

*মরিয়ম গলায় ফাঁস দিয়ে মারা যাওয়ার সময় আসামিরা বাসায় ছিল। আত্মহত্যায় তাদের প্ররোচনা আছে কি না;
*তারা ভুক্তভোগীকে আত্মহত্যায় প্ররোচনা, উস্কানি, মানসিক চাপ, ভয়-ভীতিপ্রদর্শন বা অন্য কোনোভাবে আত্মহত্যায় ধাবিত করেছেন কি না;
*পলাতক আসামি ওবায়দুর রহমানের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ এবং তার অবস্থান শনাক্তসহ গ্রেপ্তার;
* অচেনা আসামি জড়িত আছে কি না তা শনাক্তসহ গ্রেপ্তার;
*মামলার মূল রহস্য উদঘাটন।

মামলার এজাহারে বাবার অভিযোগ মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা