সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

ফন্ট সাইজ:

চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার  দুপুরে এ ঘটনা ঘটে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা একটি স্মারকলিপি প্রদান করতে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন। মিছিলটি সচিবালয় মোড়ের কাছাকাছি পৌঁছালে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তাদের উগ্র লোকজন পুলিশের ওপর চড়াও হলে পুলিশ বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’