জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন না মোদি, দূত হিসেবে যাচ্ছেন জয়শঙ্কর

জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন না মোদি, দূত হিসেবে যাচ্ছেন জয়শঙ্কর

ফন্ট সাইজ:

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২৭ সেপ্টেম্বর অধিবেশনে তিনি ভাষণ দেবেন। এছাড়া একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। গত বছরও মোদি জাতিসংঘের অধিবেশনে যোগ দেননি। এ বছর জাতিসংঘের অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন।
চলমান ইসরাইল-হামাস যুদ্ধ, যুক্তরাষ্ট্র -ইরান যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যেই এ বছরের অধিবেশনটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনের মূল বিষয়বস্তু— ‘একসাথে আরও ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ৮০ বছর ও তারও বেশি’।
২২ শে সেপ্টেম্বর ‘জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপন’ শীর্ষক একটি বৈঠকের মাধ্যমে অধিবেশনটি শুরু হবে।
চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের ৩০তম বার্ষিকী উপলক্ষে, জাতিসংঘ সাধারণ পরিষদ “লিঙ্গ সমতা এবং নারী ও মেয়েদের ক্ষমতায়ন অর্জনের লক্ষ্যে বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার বাস্তবায়নে পুনরায় অঙ্গীকারবদ্ধ হওয়া, সম্পদ জোগানো এবং গতি ত্বরান্বিত করা” শীর্ষক মূল বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক আহ্বান করা হবে ।