রাজধানীর শেরেবাংলা নগরে আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার দিনগত রাত ১টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। আইন অনুযায়ী দু'জনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
এর আগে, রোববার সন্ধ্যা ৭টার দিকে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর খবর পাওয়া যায়।
পরে শেরেবাংলা নগর থানার পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির দল ঘটনাস্থলে যায়। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
অনলাইন
২ ঘন্টা আগে
২১ সেপ্টেম্বর (সোমবার), ২০২৬, ৮ঃ৫৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
