সাইড ইভেন্টে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে হবে অলোচনা, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন

সাইড ইভেন্টে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে হবে অলোচনা, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইতিমধ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে একটি প্রতিনিধি দল।
জাতিসংঘ সাধারণ পরিষদের কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে একটি বিশেষ সাইড ইভেন্টের আয়োজন করবে বাংলাদেশ।
সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই আয়োজনে স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সবার জন্য সহজলভ্য, ন্যায়সংগত ও জনগণকেন্দ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হবে।

এছাড়া জাতীয় ও বৈশ্বিক স্বাস্থ্য লক্ষ্যমাত্রা অর্জনে প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্ব এবং এ ক্ষেত্রে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

সাইড ইভেন্টে একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে ছয়টি দেশের স্বাস্থ্যমন্ত্রী অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ইথিওপিয়া, সিয়েরা লিওন, নেপাল, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া এবং আরও একটি দেশ। এই প্যানেল আলোচনায় অংশগ্রহণকারী মন্ত্রী ও স্বাস্থ্যখাতের নেতৃবৃন্দ নিজ নিজ দেশের অভিজ্ঞতা বিনিময় এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার বিভিন্ন কৌশল ও উদ্যোগ নিয়ে আলোচনা করবেন।
প্যানেল আলোচনাটি পরিচালনা করবেন ডা. জিয়াউদ্দিন হায়দার। তিনি অংশগ্রহণকারী স্বাস্থ্যমন্ত্রীদের মধ্যে আলোচনা সমন্বয় করবেন। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিভিন্ন দেশের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে।