ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য ফারুক হোসাইন ভূঁইয়াকে সভাপতি করে গুলশান সেন্ট্রাল শপ ওনার্স এসোসিয়েশন নামে একটি ব্যাবসায়িক সংগঠন আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মামদুল ইসলাম মাসুদ। শনিবার গুলশান-২ এ অবস্থিত গোল্ডেন প্লাজা অডিটোরিয়ামে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি আসজাদুর রহমান মিটু, আবদুর রশিদ, সামছুল হক, সহ-সাধারণ সম্পাদক আননুর হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মামুন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসেম লিটন ও দপ্তর সম্পাদক সহিদুর রহমান।
গুলশান সেন্ট্রাল শপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফারুক
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
২০ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ৪ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
