রাজধানীতে তুমুল বৃষ্টি, বিভিন্ন সড়কে পানি
সংগৃহীত ছবি

রাজধানীতে তুমুল বৃষ্টি, বিভিন্ন সড়কে পানি

ফন্ট সাইজ:

রাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। শনিবার দিবাগত রাত ২টার পর থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ঢাকার আকাশ মেঘলা। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভোরের দিকে বিদ্যুৎ চমকানো শব্দ পাওয়া গেছে। 
বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি জমেছে। পুরানা পল্টন, কাওরানবাজার, মোহাম্মদপুর, আসাদগেট,  খিলগাঁওয়ের কিছু এলাকা, মালিবাগ রেলগেট বাজারের সামনে, মৌচাক মোড়ে, মগবাজার সেঞ্চুরি মোড়ে, দক্ষিণ মণিপুর মোল্লাপাড়া, উত্তর পীরেরবাগসহ বিভিন্ন এলাকার রাস্তায় হাঁটু সমান পানি জমেছে। এতে স্কুল কলেজ ও কর্মস্থলে যেতে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। 
শনিবার থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এসব জায়গায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি , কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।