আইইএলটিএস-পিটিই ও স্পোকেন ইংলিশ বিনামূল্যে শেখাবে ক্রিস্টাল

আইইএলটিএস-পিটিই ও স্পোকেন ইংলিশ বিনামূল্যে শেখাবে ক্রিস্টাল

ফন্ট সাইজ:

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ক্রিস্টাল গ্লোবাল স্টাডি (সিজিএস)-এর উদ্যোগে ক্রিস্টাল ইংলিশ একাডেমি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস, পিটিই ও স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় গাইডলাইন সম্পূর্ণ বিনামূল্যে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার ক্রিস্টাল ইংলিশ একাডেমির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিস্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. ফরহাদ হোসেন এবং ইঞ্জিনিয়ার আমিনুর রহমান রাসেল। ইঞ্জিনিয়ার মোঃ ফরহাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের নানান সমস্যা বিবেচনায় নিয়ে ক্রিস্টাল ইংলিশ একাডেমি প্রয়োজনীয় প্রশিক্ষণ, গাইডলাইন ও সহযোগিতা সম্পূর্ণ বিনামূল্যে দেয়ার উদ্যোগ নিয়েছে। এর ফলে শিক্ষার্থীরা ইংরেজি ভাষার দুর্বলতা কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১লা জুলাই যাত্রা শুরু করা ক্রিস্টাল গ্লোবাল স্টাডি বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। প্রতিষ্ঠানটির দাবি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সাইপ্রাস, মাল্টা, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, ইতালি, স্পেন, গ্রিস, ফিনল্যান্ড, ফ্রান্স ও লিথুয়ানিয়াসহ বিভিন্ন দেশে বিভিন্ন বিষয়ে ৪৫০ জনের বেশি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেয়া হয়েছে।

ক্রিস্টাল ইংলিশ একাডেমির মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা আইইএলটিএস, পিটিই ও স্পোকেন ইংলিশের প্রস্তুতির পাশাপাশি ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে সিজিএস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় আত্মবিশ্বাস বৃদ্ধি, যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। ক্রিস্টাল ইংলিশ একাডেমির এই উদ্যোগ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ভাষাগত প্রস্তুতিতে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। (বিজ্ঞপ্তি)