কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১

কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১

ফন্ট সাইজ:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় তুহিন নামের একজনকে আটক করেছে পুলিশ, তবে তদন্তের স্বার্থে তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। এর আগে শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি থানার ইন্সপেক্টর মহিবুল আলম ভুঁইয়া।

তিনি জানান, অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের স্বার্থে তুহিন নামের একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বাসা থেকে বের হওয়ার পর সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সাথে তুহিনকে দেখা যায়। প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজের পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে প্রায় ২১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।