ভারতসহ কয়েকটি দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে নতুন বিলে রাশিয়ার ওপর ৫০০ শতাংশ শুল্কের কথাও বলা হয়েছে। এর আগে ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া এবং ইরান অ্যাক্ট অব ২০২৬’ শীর্ষক বিল মার্কিন কংগ্রেসে পাস হয়। সেটি ট্রাম্পের সইয়ের ফলে আইনে পরিণত হল।
এনডিটিভির খবরে বলা হয়, ট্রাম্প রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা-সংক্রান্ত বিল আইনে স্বাক্ষর করেছেন। এর ফলে রাশিয়ার তেল ও গ্যাস কিনছে এমন দেশগুলোর ওপরও সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পথ উন্মুক্ত হলো। যা ভারত ও চীনকে সম্ভাব্য চাপের মুখে ফেলেছে।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ওপর চড়া শুল্ক এবং একাধিক বিধিনিষেধ আরোপের পাশাপাশি এই আইনে রাশিয়ার সহযোগী দেশগুলোকেও নিশানা করা হয়েছে। যে সমস্ত দেশ রাশিয়ার কাছ থেকে তেল কেনে, তাদের ওপর চাইলে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন ট্রাম্প। বিলটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভসে ২৬২-১৫৯ ভোটে পাস হয়েছে।
রাশিয়া থেকে আমেরিকায় আমদানিকৃত যেকোনো পণ্যের ওপর ৫০০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। তা ছাড়া, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের ওপরেও বিধিনিষেধ আরোপের কথা বলা হয় ওই আইনটিতে।
যুক্তরাষ্ট্রের এই নতুন আইনের কারণে ভারত ছাড়াও সমস্যায় পড়তে পারে চীন, সংযুক্ত আরব আমিরশাহি, তুরস্ক, সিঙ্গাপুর, আজ়ারবাইজান, কাজ়াখস্তান, কিরগিস্তান, হাঙ্গেরি, স্লোভাকিয়ার মতো দেশ। এই দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক লেনদেন, বিশেষত তেল কেনাবেচা চলে। সংশ্লিষ্ট বিলে একটি সংশোধনী প্রস্তাব করেছিলেন মার্কিন কংগ্রেসের এক ডেমোক্র্যাট সদস্য। তিনি নির্দিষ্ট করে এই দেশগুলোর নামই শুল্ক আরোপ বা বিধিনিষেধের তালিকায় রাখার প্রস্তাব দিয়েছিলেন। তবে বাস্তবে তা হয়নি।
ভারতের ওপর ১০০% শুল্ক আরোপের বিলে সই ট্রাম্পের, রাশিয়াকে ৫০০%
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ ঘন্টা আগে
১৯ সেপ্টেম্বর (শনিবার), ২০২৬, ৯ঃ০৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
