তারেক রহমানের শুভেচ্ছা, নরেন্দ্র মোদির জবাব

তারেক রহমানের শুভেচ্ছা, নরেন্দ্র মোদির জবাব

ফন্ট সাইজ:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক ও এক্স-অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় এ শুভেচ্ছা জানান তারেক রহমান। বার্তায় তারেক রহমান লেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জন্মদিনে রইলো অনেক অনেক শুভকামনা।

ভারতের জনগণের জন্য আপনার নিবেদিত সেবার সঙ্গে সবসময় সুস্বাস্থ্য ও প্রাণবন্ত উদ্যম বজায় থাকুক-এই কামনা করি। ওদিকে শুভেচ্ছা বার্তা দেয়ার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভেরিফায়েড এক্স-অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় নরেন্দ্র মোদি লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সদয় কথাগুলোর আমি গভীরভাবে প্রশংসা করি।