আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৪নং জারিয়া ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউনের মাধ্যমে নিজেদের প্রার্থিতার জানান দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইমরুল হাসান অভি তালুকদার।
শুক্রবার বিকেলে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে এই শোডাউনটি। মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে সজ্জিত শত শত তরুণ, যুবক ও সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। শোভাযাত্রাটি জারিয়া বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়সমূহ প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়।
শোডাউন চলাকালে স্থানীয় জনগণ স্লোগানে স্লোগানে ইমরুল হাসান অভি তালুকদারকে স্বাগত জানান। এ সময় তিনি সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, প্রবীণদের সালাম জানান এবং তরুণদের বুকে টেনে নেন।
পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে অভি তালুকদার বলেন, আমি জারিয়া ইউনিয়নের মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি। চেয়ারম্যান হওয়া আমার মূল উদ্দেশ্য নয়, জনগণের ভালোবাসা ও অধিকার প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তবে ৪নং জারিয়া ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত, দুর্নীতিহীন একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
তিনি আরও বলেন, “ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা,স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্হা এবং তরুণ সমাজের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের সমর্থন ও দোয়াই আমার মূল শক্তি।”
এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় উপস্থিত সমর্থকরা জানান,ইমরুল হাসান অভি তালুকদার দীর্ঘদিন ধরে ইউনিয়নের সুখে-দুঃখে পাশে আছেন। তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে তিনি জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে পারবেন বলেই সাধারণ মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
