ধামরাইয়ে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

ফন্ট সাইজ:

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইলিয়াস হোসেন। নিহতরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক জুয়েল (৪০), যাত্রী জাকারিয়া (১৩) ও আঁখি আক্তার (২৫)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলায়।
স্থানীয়রা জানায়, ৪ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা কালামপুর থেকে নাগরপুর যাওয়ার সময় নান্দেশ্বরী এলাকায় বিপরীতমুখী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা ধুমড়ে মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশার দুই যাত্রী ও সিএনজি চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আর আহত ২জন সাটুরিয়া সদর হাসপাতালে চিকিসাধীন আছেন। এঘটনায় পিকআপের চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইলিয়াস হোসেন।