ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক ও এক্স-একাউন্টে দেয়া এক বার্তায় এ শুভেচ্ছা জানান তারেক রহমান।
শুভেচ্ছা বার্তায় তারেক রহমান লেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জন্মদিনে রইলো অনেক অনেক শুভকামনা। ভারতের জনগণের জন্য আপনার নিবেদিত সেবার সঙ্গে সবসময় সুস্বাস্থ্য ও প্রাণবন্ত উদ্যম বজায় থাকুক—এই কামনা করি।
এদিকে শুভেচ্ছা বার্তা দেয়ার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভেরিফায়েড এক্স-একাউন্টে দেয়া এক বার্তায় নরেন্দ্র মোদি লিখেন, "প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সদয় কথাগুলোর আমি গভীরভাবে প্রশংসা করি।"
