নিম্ন আদালতের ৬০ বিচারক বদলি

ফন্ট সাইজ:

নিম্ন্ন আদালতের বিচারক পদে ব্যাপক রদবদল এনেছে সরকার। দেশের বিভিন্ন জেলা জজ আদালতের ৬০ জন বিচারককে বর্তমান কর্মস্থল থেকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় পাঁচটি পৃথক গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। এতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ এবং সিনিয়র সহকারী জজ পদমর্যাদার বিচারকদের বদলির আদেশ অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর আগে চলতি বছরের জুন মাসে, বিচার বিভাগে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে সরকার জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২২ জন বিচারককে বদলি করেছিল। গত বছরের ২৫শে নভেম্বর, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগে বড় ধরনের রদবদল করেছিল; সেদিন একযোগে নিম্ন্ন আদালতের মোট ৮২৬ জন বিচারককে পদোন্নতি, নতুন পদে নিয়োগ ও বদলি করা হয়েছিল।

আরও পড়ুন:
এই সেই অডিও

বদলিকৃত বিচারকরা হলেন: আল আসাদ মো. আসিফুজ্জামান- মুন্সীগঞ্জ, মো. মাইনুল হক-নোয়াখালী, মো. মনিরুজ্জামান-বগুড়া, মো. বদরুল আলম ভূঞা-ফেনী, মোহাম্মদ আসসামস জগলুল হোসেন- বরিশাল, রকিবুল ইসলাম-শরীয়তপুর, বেগম লায়লাতুল ফেরদৌস, ঢাকা, বেগম রোকেয়া রহমান, শরীয়তপুর, বেগম ফারহানা ফেরদৌস, গাজীপুর, মো. জাকারিয়া হোসেন, সাতক্ষীরা, মো. হামিদুল ইসলাম, ঢাকা, মেহেদী আল মাসুদ, বরিশাল, এসএম, মনিরুজ্জামান, যশোর, শাহরিয়ার আরাফাত, মুখ্য গবেষণা কর্মকর্তা, আইন কমিশন, ঢাকা, মুহাম্মদ জাকারিয়া, ঝালকাঠি, বেগম আয়শা নাসরীন, পটুয়াখালী, মো. সোলায়মান, মাগুরা, ফারুক আহমেদ, ব্রাহ্মণবাড়ীয়া, মোহাম্মদ ফারুক, মানিকগঞ্জ, জয়নাল আবেদীন, কক্সবাজার, বেগম লুবনা জাহান, চাঁদপুর, মো. মাসুদ পারভেজ, গাজীপুর, শিহাবুল ইসলাম, যশোর, সৈয়দ আজাদ সুবহানী, পিরোজপুর, আঃ ছালাম খান, ঢাকা, মামুনুর রশিদ-বরিশাল, মো. আমিনুল হক- নড়াইল, মোহাম্মদ মোসলেহ্‌ উদ্দীন- লক্ষ্মীপুর, মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবী- বান্দরবান, মো. মোস্তফা শাহরিয়ার খান- বরগুনা, শেখ ফারুক হোসেন সচিব, আইন কমিশন, মো. সাদেকুর রহমান- সিরাজগঞ্জ, মো. ইকবাল হোসেন- ময়মনসিংহ, মোহাম্মদ রেজাউল করিম- রাজশাহী, এম. জাহিদ হাসান- কুষ্টিয়া, মো. জসিম উদ্দিন- ঢাকা, শেখ আশফাকুর রহমান- চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ), নিম্নতম মজুরি বোর্ড, ঢাকা, আজিজুল হক, লক্ষ্মীপুর, মো. ইব্রাহিম মিয়া- ঢাকা ও মো. ইসমাইল হোসেন- রংপুর।