মক্কায় হামলার অভিযোগ সৌদির ‘কুৎসিত মিথ্যা’

হুতিদের দাবি

মক্কায় হামলার অভিযোগ সৌদির ‘কুৎসিত মিথ্যা’

ফন্ট সাইজ:

ইয়েমেনে হামলা চালানোর যৌক্তিকতা দেখাতে সৌদি আরব ‘প্রোপ্যাগান্ডা ও মিথ্যার’ আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন হুতি নেতা আবদুল মালিক আল-হুতি।

মক্কা লক্ষ্য করে হুতিরা ড্রোন ছুড়েছে- সৌদি আরবের এমন দাবিও সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। আল-হুতি বলেন, ‘মক্কাকে লক্ষ্যবস্তু করার দাবি একটি কুৎসিত মিথ্যা।’

তিনি দাবি করেন, ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘাত হুতিরা শুরু করেনি; বরং তারা আত্মরক্ষামূলক অবস্থান থেকে জবাব দিচ্ছে।

সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি হামলার পর সাম্প্রতিক উত্তেজনা আরও বেড়েছে বলেও দাবি করেন তিনি।

আল-হুতির অভিযোগ, যুক্তরাষ্ট্রের সমর্থনে সৌদি আরব হুতি-নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন এলাকায় অবরোধ ও হয়রানি চালিয়ে যাচ্ছে।
লড়াইয়ের ময়দানে সামরিক ব্যর্থতা আড়াল করতেই রিয়াদ প্রোপ্যাগান্ডার আশ্রয় নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য, ইয়েমেনে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সৌদির ‘আগ্রাসী নীতি’ এখনো অব্যাহত রয়েছে।