অস্ট্রেলিয়া সফরের দলকে সংবর্ধনা দিল কোয়াব

অস্ট্রেলিয়া সফরের দলকে সংবর্ধনা দিল কোয়াব

ফন্ট সাইজ:

গত মাসে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্লেয়ার্স লাউঞ্জ ‘টাইগার্স ডেন’-এ আজ আয়োজিত এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়া সফরে যাওয়া দলের সব সদস্যকে সাফল্যের স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করে কোয়াব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, বোর্ডের অন্যান্য পরিচালক এবং কোয়াবের উপদেষ্টা কমিটির সদস্যরা। অনুষ্ঠানে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন অস্ট্রেলিয়ায় দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন এবং এই অগ্রগতির জন্য পুরো কোচিং স্টাফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান কোচ ফিল সিমন্স জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট সিরিজের কথা মনে পড়লেই তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

কোয়াবের উপদেষ্টা কমিটির সদস্য ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকও বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি স্মরণ করেন বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার সংগ্রামের দিনগুলোর কথা।

বিসিবি সভাপতি তামিম ইকবাল দলের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ দল এমন একটি কীর্তি অর্জন করেছে, যা সবার প্রত্যাশার বাইরে ছিল।’

অনুষ্ঠানে টেস্ট দলের প্রতি সম্মান জানিয়ে আরও বক্তব্য রাখেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ, ধারাভাষ্যকার আতহার আলী খান ও সাবেক ক্রিকেটার এনামুল হক। বক্তব্য রাখেন অস্ট্রেলিয়াফেরত দলের ক্রিকেটার লিটন দাস, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও তানজিদ হাসানও।​