কাশবনে পড়েছিল দু’টি গুলিসহ রিভলবার

কাশবনে পড়েছিল দু’টি গুলিসহ রিভলবার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ সদরে পরিত্যক্ত কাশবন থেকে দু’টি গুলিসহ একটি দেশীয় রিভলবার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। বুধবার রাতে উপজেলার চর মালশাপাড়া ক্রসবার তিন নম্বর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল এসআরবি-১২’র সদর দপ্তরের কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এক গোপন সংবাদের ভিত্তিতে গত রাত সোয়া ৯ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার চর মালশাপাড়া এলাকার তিন নম্বর ক্রসবার এলাকার উজ্জ্বল সেখের দোকানের ১০০ গজ পেছনের পরিত্যক্ত কাশবনে তল্লাশি চালিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি দেশীয় রিভালবার উদ্ধার করা হয়।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।