সুইডেনের সাধারণ নির্বাচনে মধ্য-বামপন্থি বিরোধী জোটের জয়: এসভিটি

প্রধানমন্ত্রী হবেন মাগডালেনা অ্যান্ডারসন

সুইডেনের সাধারণ নির্বাচনে মধ্য-বামপন্থি বিরোধী জোটের জয়: এসভিটি

ফন্ট সাইজ:

সুইডেনের জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছে মধ্য-বামপন্থি বিরোধী দলগুলো। ক্ষমতাসীন ডানপন্থি জোটকে সামান্য ব্যবধানে হারিয়ে এই জয় পেল তারা। রোববারের নির্বাচনের ৯৯ ভাগ ভোট গণনা শেষ হয় বুধবারে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটি বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এসভিটির হিসাব অনুযায়ী, ৩৪৯ আসনের রিকসডাগে (সুইডিশ পার্লামেন্ট) সোশ্যাল ডেমোক্রেট নেত্রী মাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন বিরোধী জোট ১৭৫টি আসন পেতে যাচ্ছে। ফলে দেশটিতে নতুন সরকার গঠনের পথ নিশ্চিত হয়েছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডানপন্থি জোট ১৭৪টি আসনে এগিয়ে রয়েছে। মাত্র ২৬ হাজার ১৬৯ ভোটের ব্যবধানে দুটি জোটের ভাগ্য নির্ধারিত হয়েছে। অবশিষ্ট ভোট গণনায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি। ডাকযোগে আসা এবং বিদেশ থেকে পাঠানো কিছু বিলম্বিত ভোট গণনার কাজ চলমান রয়েছে, যা বৃহস্পতিবারের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।