মিরপুর-১২তে মিঃ ডি আই ওয়াই এর গ্র্যান্ড ওপেনিং

মিরপুর-১২তে মিঃ ডি আই ওয়াই এর গ্র্যান্ড ওপেনিং

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মিঃ ডি আই ওয়াই বাংলাদেশের বাজারে আরো নতুন একটি স্টোর উদ্বোধন করেছে। বৃহস্পতিবার এক উৎসবমুখর পরিবেশে নতুন এই আউটলেটি ঢাকার মিরপুর ১২ বাসস্ট্যান্ডের নুর ইসলাম মোল্লা এভিনিউতে উদ্বোধন করা হয়। বিনোদন ও ডিজিটাল মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানের উৎসবমুখর পরিবেশকে আরও বর্ণিল করে তোলে। তারা মিঃ ডি আই ওয়াই বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্টোরটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঃ ডি আই ওয়াই বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবী, হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে তারা জানান, বাংলাদেশের বাজারে ক্রমাগত সম্প্রসারণ এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারা সবসময় তাদের মূলমন্ত্রে অটল। ঢাকার মিরপুর-১২ এর নতুন স্টোরে রয়েছে ১০টি প্রধান ক্যাটাগরির ১০,০০০-এর বেশি পণ্য। যার মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ এক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা সামগ্রী, উপহার, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ এবং গয়না ও কসমেটিক্স। এতে করে পরিবারের প্রতিটি সদস্যের জন্য কিছু না কিছু প্রোডাক্ট দিয়ে এক সম্পূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করছে মিঃ ডি আই ওয়াই বাংলাদেশ।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে ৫ থেকে ৭ মার্চ ২০২৬ পর্যন্ত গ্রাহকদের জন্য চলবে বিশেষ অফার ও উপহারের ব্যবস্থা। ১,৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করলে ক্রেতারা পাবেন একটি মিঃ ডি আই ওয়াই ছাতা ফ্রী , এবং পাশাপাশি থাকছে মিঃ ডি আই ওয়াই টপ ফ্যান ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কার জিতে নেয়ার সুযোগ।
২০০৫ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করা মিঃ ডি আই ওয়াই বর্তমানে বিশ্বজুড়ে ৫,০০০-এরও বেশি আউটলেট পরিচালনা করছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর, ব্রুনাই, ভারত, তুরস্ক, স্পেন ও দক্ষিণ আফ্রিকাসহ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটি সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশে মিঃ ডি আই ওয়াই এর উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার, যমুনা ফিউচার পার্ক, মিরপুর, ধানমন্ডি, শান্তিনগর, মোহাম্মদপুর, চট্টগ্রামের বালি আর্কেড, সাভার, বাসাবো, রামপুরা, ময়মনসিংহ এবং সবশেষ মিরপুর-১২তে তাদের স্টোর পরিচালনা করছে।
মিঃ ডি আই ওয়াই বাংলাদেশ এর সর্বশেষ অফার ও আপডেটের জন্য যুক্ত থাকুন: িি.িসৎফরু.পড়স/নফ

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন