প্রজ্ঞাপন: এসআরবি নামে র‍্যাবের যাত্রা

প্রজ্ঞাপন: এসআরবি নামে র‍্যাবের যাত্রা

ফন্ট সাইজ:

র‍্যাব বিলুপ্ত হয়ে বাহিনীটি ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা করল। গতকাল মঙ্গলবার এসআরবি আইনের প্রজ্ঞাপন গেজেটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, এই আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন–সংক্রান্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯–এর যেসব বিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল, কেবল সেসব বিধান রহিত হবে। তবে অর্ডিন্যান্সের সেকশন ১৪–এ দেওয়া ক্ষমতাবলে জারি করা র‍্যাব (কোর্ট পদ্ধতি ও বিভাগীয় কার্যধারা) বিধিমালা–২০০৫ এবং এই বিধিমালা অথবা অন্য কোনো আইন বা বিধির অধীন ইউনিটের কোনো সদস্যের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা বা আদালতের কার্যধারা বহাল ও বলবৎ থাকবে।