মোহাম্মদপুরে বাসে আগুন

মোহাম্মদপুরে বাসে আগুন

ফন্ট সাইজ:

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডের পাশে পার্কিং করা ‘মিডলাইন’ নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের গেটে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম।

মিডলাইন বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বাসটির দিনে মেরামতের কাজ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এর সঙ্গে অন্য কোনো ঘটনা আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘রাত পৌনে বারোটার দিকে বসিলা রডের জল তরঙ্গ সুইমিং পুলের সামনে পার্কিং করা মিডলাইনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব -১১-৯৪২১) হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।