বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফন্ট সাইজ:

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব জাহেদুল আলম। তিনি বলেন, দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

দুই দেশের চলমান উন্নয়ন কাজ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় চীনা রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাতের সময়ে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন, রাজনৈতিক এটাচে লিং শুয়ান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব কাজী নজরুল ইসলাম, সহকারী একান্ত সচিব জাহেদুল আলম। এর আগে গতকাল বৃটিশ হাইকমিশনার সারাহ কুক গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।