দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। মঙ্গলবার বিকাল ৩টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘আমি সরে দাঁড়াতে চাই। এই মুহূর্তে আমাদের যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতায় যেন অসুবিধা না হয়। বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার। সেজন্য আমাকে যদি সরকার ও অংশীদাররা মনে করে আরও কিছু সময় দরকার, তাহলে এই ধারাবাহিকতার প্রশ্নে তারা যদি কিছু সময় দিতে চান, তাহলে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার স্বার্থে সেটা বিবেচনা করতে রাজি আছি।’
উপাচার্য আরও বলেন, ‘এখন আমরা সারা দেশের মতোই অধীর আগ্রহে অপেক্ষা করছি একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবে এবং আমরা তাদের পূর্ণ সহযোগিতা করবো। সুতরাং আমি সরে দাঁড়াচ্ছি এই কারণে যে, আমি একটি বিশেষ পরিস্থিতি দায়িত্ব নিয়েছিলাম। এটাকে আমি কোনো সময়ই নিয়মিত চাকরি মনে করিনি। উপাচার্যের দায়িত্বটা আমার কাছে আমানতের মতো ছিল। ছাত্ররা আমাকে অনুরোধ করে এবং ভালোবেসে দায়িত্ব দিয়েছিল।’
সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য
আমি সরে দাঁড়াতে চাই
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬, ৪ঃ৪৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

আপনি পাকিস্তানের বীজ তাই ভয়ে চাকুরি ছেড়ে দিতে চান কারন আপনাদের রক্ষা নেই
৩ মাস আগেইউনুছ গংদের অবস্থা কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না