রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

ফন্ট সাইজ:

রংপুরের পীরগাছায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হামিদুল ইসলাম (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাপ জয়সেন দাড়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদুল প্রতাপ জয়সেন দাড়ার পাড় এলাকার আতিয়ার কসাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হামিদুল মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং হামিদুল গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।