মেহেরপুরে কার্তুজ ও মাদকসহ বাবা-ছেলে আটক

ফন্ট সাইজ:

মেহেরপুরে ইয়াবা, গাঁজা, পিস্তলের কার্তুজ ও নগদ টাকাসহ বাবা এবং ছেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা শহরের তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, মেহেরপুর শহরের তাঁতীপাড়ার আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (৪৮) এবং তার ছেলে আমানুল্লাহ (২৬)। এ সময় তাদের কাছ থেকে ৩৭৩ পিস ইয়াবা, ১ কেজি ৮১৩ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৬৪ গ্রাম ভাং পাতা ও ৫ রাউন্ড পিস্তলের কার্তুজের উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ৯ লাখ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।