পুরো ইয়েমেনের একক নিয়ন্ত্রণ চায় হুথিরা

পুরো ইয়েমেনের একক নিয়ন্ত্রণ চায় হুথিরা

ফন্ট সাইজ:

একের পর এক এলাকা দখল করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মোখা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখলের পর এখন তারা পুরো ইয়েমেনের দখল নিতে চাইছে। ইয়েমেনের নিরাপত্তা ও গোয়েন্দা বিশ্লেষক মোহাম্মদ আল-বাশা জানান, নিজেদের লক্ষ্য অর্জনে বলপ্রয়োগকেই সবচেয়ে কার্যকর পথ মনে করছে ইরান সমর্থিত হুথিরা। তিনি বলেন, তারা এখন গোটা ইয়েমেনের একক নিয়ন্ত্রণ চায়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

দেশটির সরকার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি, সব সম্পদ, আকাশসীমা ও সমুদ্রবন্দরের কর্তৃত্ব তাদের হাতে নেয়া মূল লক্ষ্য। পুরো দেশের নিয়ন্ত্রণ পেলেও তারা রিয়াদের কাছে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করবে। তিনি আরও উল্লেখ করেন, ইরান তাদের গড়ে তুললেও হুথিদের ওপর তেহরানের একক বা পূর্ণ নিয়ন্ত্রণ নেই এবং ইরান ছাড়াও গোষ্ঠীটি নিজস্ব শক্তিতে টিকে থাকতে সক্ষম।