বাংলাদেশের ফুটসাল লীগের প্রথম আসরে পুরুষ ও নারী দুই বিভাগের শিরোপা ঘরে তুলেছে আইএম টেন এফসি। নারী বিভাগে তারা সেনাবাহিনীকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভিন, মাৎসুশিমা সুমাইয়া সবাই খেলেন আইএমটেন এফসির হয়ে। পিছিয়ে পড়েও ৫-৩ গোলে ফাইনাল জিতে নেয় আইএম টেন এফসি। জোড়া গোল করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা।
ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে নারী বিভাগে জেনন এফসি এবং পুরুষ বিভাগে বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেড। নারী বিভাগের প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন সাবিনা খাতুন। সেরা ডিফেন্ডার পুরস্কার পান বাংলাদেশ আর্মির জয়নব বিবি। সেরা প্লে-মেকার হন কৃষ্ণা রানী সরকার। সেরা গোলকিপার নির্বাচিত হন স্বপ্না আক্তার ঝিলি। গোল মেশিন পুরস্কার পান বাংলাদেশ আর্মির নুসরাত জাহান মিতু। লীগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান সাবিনা খাতুন এবং বাংলাদেশ আর্মির নওশন জাহান নিতী। নারী বিভাগের লীগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাবিনা খাতুন।
