জনপ্রিয় পর্ন তারকার ‘রহস্যজনক’ মৃত্যু

জনপ্রিয় পর্ন তারকার ‘রহস্যজনক’ মৃত্যু

ফন্ট সাইজ:

জাপানের জনপ্রিয় পর্ন তারকা হানা কুরাকি মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) টোকিওর কাবুকিচো এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। জাপানি সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে দ্য টোকিও রিপোর্টার।

প্রতিবেদন অনুযায়ী, কাবুকিচো জাপানের রাজধানী টোকিওর পরিচিত বিনোদন ও রেড-লাইট এলাকা। সেখানে একটি বারের মালিকের অ্যাপার্টমেন্টে কুরাকিকে মৃত অবস্থায় দেখতে পান তার এক বন্ধু। পরে ওই বন্ধু বিষয়টি বারের মালিক সাকিতোকে জানান।
কুরাকির মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন সাকিতো। তিনি লিখেছেন, হানা কুরাকির মৃত্যুর খবর জেনে আমি গভীরভাবে মর্মাহত ও ভেঙে পড়েছি।

এর আগে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়, সাকিতো নিজেই কুরাকির মরদেহ দেখতে পান। তবে তিনি এ দাবি নাকচ করে বলেন, কুরাকির এক বন্ধু প্রথমে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তাকে ফোন করা হলে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে এবং টোকিও পুলিশের সঙ্গে কথা বলতে সহায়তা করেন।
সাকিতো জানান, কুরাকি তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কিছু সমস্যার কথা শেয়ার করেছিলেন। তবে তার মৃত্যুকে ঘিরে গুজব ও নানা ধরনের অনুমান ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ভুল তথ্য বা অনুমানের মাধ্যমে মৃত ব্যক্তি কিংবা তার আশপাশের মানুষের যেন আর কোনো ক্ষতি না হয়, সেটিই আমি আশা করি।
সাকিতো আরও বলেন, আমি এমন একটি পৃথিবী চাই, যেখানে মানুষ অন্যকে নিয়ন্ত্রণ করতে কিংবা তাকে এমন মরিয়া পরিস্থিতির দিকে ঠেলে দিতে সহিংসতার আশ্রয় নেবে না।
২০২৪ সালে পর্ন তারকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন কুরাকি। চলতি বছরের শেষ দিকে তাইওয়ানে অনুষ্ঠেয় একটি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি এক্সপোতেও তার অংশ নেয়ার কথা ছিল।
তবে গত জুনে এক সড়ক দুর্ঘটনায় মুখ ও চোয়ালে আঘাত পাওয়ার পর হঠাৎ কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নেয়ার ঘোষণা দেন তিনি। এক্সে দেয়া এক পোস্টে কুরাকি জানিয়েছিলেন, আমি কিছু সময়ের জন্য বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই নির্দিষ্ট সময়ের জন্য কার্যক্রম স্থগিত রাখছি।

তিনি আরও লিখেছিলেন, সম্ভব হলে শুটিং চালিয়ে যেতে চান। নির্ধারিত অনুষ্ঠানগুলো নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছিলেন কুরাকি।