রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ জন গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ জন গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানানো হয়নি।

গত শুক্রবার দুপুরে রাজধানীর গুলশান ১ এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি মিছিল বের হয়। এরপর থেকে তাদের ধরতে অভিযানে নামে পুলিশ।