নিজের শরীরচর্চা ও ফিটনেস ধরে রাখার রুটিন সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরী। ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে জিম সেশনের একটি ভিডিও প্রকাশ করেন। প্রকাশের পরপরই ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
ভিডিওতে এই অভিনেত্রীকে সাইক্লিং, শক্তিবর্ধক ব্যায়াম ও পাইলেটিসের মতো নানা ধরনের শরীরচর্চা করতে দেখা যায়। তিনি জানান, নিজের সেরা সংস্করণ গড়ে তোলার লক্ষ্যেই এই নিয়মিত পরিশ্রম। এবং এর মাধ্যমেই তিনি নিজের সেরাটা ধরে রাখতে সক্ষম হন। সামাজিক মাধ্যমে অনেকেই তার এমন নিষ্ঠার প্রশংসা করেছেন। সহকর্মী জ্যাকুলিন ফার্নান্দেজসহ অসংখ্য অনুরাগী তার শারীরিক সক্ষমতার প্রশংসা করে মন্তব্য করেছেন।
অভিনয়ের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও খাদ্যাভ্যাস বজায় রাখতে পছন্দ করেন নার্গিস ফাখরী। সম্প্রতি তিনি সেলারি, পালংশাক, লেবু ও আদা দিয়ে তৈরি বিশেষ স্বাস্থ্যকর পানীয়র একটি প্রণালি প্রকাশ করেন। শরীর সুস্থ রাখতে প্রতিদিনের জীবনে সবুজ শাকসবজি যুক্ত করার পরামর্শ দেন তিনি। ত্বকের যত্ন প্রসঙ্গে এক আলোচনায় তিনি জানান, রূপচর্চার কোনো চটজলদি সমাধান নেই। বরং নিয়মিত পর্যাপ্ত ঘুম, প্রচুর পানি পান এবং পুষ্টিকর খাবার গ্রহণের মতো জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমেই সুস্থ শরীর ও ত্বক পাওয়া সম্ভব।
