ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠক স্থগিত করল ওমান

ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠক স্থগিত করল ওমান

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যকার পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্য উত্তেজনার কেন্দ্রে থাকা এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে আজই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আলোচনা পেছানোর এই ঘোষণা দিয়েছে ওমান। এ খবর দিয়েছে। অনলাইন আল জাজিরা।

বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে ওমানে এই বৈঠক হওয়ার কথা জানিয়েছিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান জানায়, এই আলোচনায় ইরাক এবং উপসাগরীয় দেশগুলো অংশ নেবে। তবে সুনির্দিষ্ট করে কোনো দেশের নাম প্রকাশ করা হয়নি। এই অঞ্চলের কোনো দেশই বৈঠকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। অন্যদিকে বাহরাইন এতে অংশ না নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। সালালাহ শহরে সোমবার আঞ্চলিক বৈঠকটি হওয়ার কথা ছিল।

ওমান নিউজ এজেন্সি রোববার জানায়, গঠনমূলক আলোচনার অনুকূল পরিবেশ তৈরি করতে এটি পরবর্তী কোনো তারিখে পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানান, অঞ্চলে স্থিতিশীলতা এবং দীর্ঘস্থায়ী সহযোগিতা বাড়াতে পারে এমন আলোচনা এগিয়ে নিতে তারা এখনো দৃঢ়প্রতিজ্ঞ।