মাত্র ১৮ বছর বয়সেই দুই কিডনি বিকল হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাভারের মাশরুফা আক্তার। বেঁচে থাকতে তাকে সপ্তাহে তিনবার হেমোডায়ালাইসিস নিতে হচ্ছে। এর মধ্যে তার শরীরে হেপাটাইটিস-সি ভাইরাসও শনাক্ত হয়েছে। চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষায় লিভারে সংক্রমণ ও পেটে পানি জমার মতো জটিলতার বিষয়টি তাকে আরও কাবু করে ফেলেছে। ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও ডায়ালাইসিস সেন্টারে চলছে তার চিকিৎসা। নিয়মিত ডায়ালাইসিস, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার ব্যয় বহন করতে গিয়ে মাশরুফার পরিবার ইতিমধ্যে ঋণগ্রস্ত। মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া এখন তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। মাশরুফা বাঁচতে চায়। তার চিকিৎসা চালিয়ে যেতে সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার। যোগাযোগ: ০১৯৫০৮৭২৯৬৬। বিকাশ: ০১৯৫০৮৭২৯৬৬ (Ref: Pori), ব্যাংক হিসাব নং: ০২০০০০৩৬০৫৯৬২, Account Name: MUSLIMA KHATUN (মাশরুফার মা), Agrani Bank Limited (Banktown Branch)
মাশরুফা বাঁচতে চায়
স্টাফ রিপোর্টার
১৪ সেপ্টেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
