ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের(ডিএনসিসি) বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া বিভিন্ন বাসা বাড়ি থেকে ২৮টি মামলায় ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকার জরিমানা আদায় করা হয়েছে । তিন মাস ব্যাপী মশক নিধনের কার্যক্রমের অংশ হিসেবে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আজ রোববার বিভিন্ন এলাকায় অভিযান চালান। এসময় এডিস মশা লার্ভা পাওয়ার অভিযোগে এই জরিমানা আদায় করেন ।এ সময় মিরপুর-১০, রূপনগর, উত্তর পল্লবী, আগারগাও, উত্তরা, নিকুঞ্জ ও বারিধারা এলাকা থেকে এসব জরিমানা আদায় করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিস দশি চাকমা, এস এম রাসেল ইসলাম নূর, শরিফুল আলম তানভীর, প্রমথ রঞ্জন ঘটক ও দেদারুল ইসলামের নেতৃত্বে এসব ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় ।
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী তিন মাসের কর্মসূচির আওতায় ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের কর্মীরা সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় মশার বংশ বিস্তার ও প্রজননক্ষেত্র পরিদর্শন করবেন।
এসময় তারা বাসা-বাড়ি গিয়ে সোর্স রিডাকশন, লার্ভিসাইডিং, ছাদ বাগান পরিদর্শন, জনসচেতনতা বিষয়ক মাইকিং, নোবালিউরন ট্যাবলেট প্রয়োগ, লিফলেট বিতরন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে ডেঙ্গু সচেতনতা বিষক দিক নির্দেশনা প্রদান করবেন।
