১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, নতুন তারিখ ১ অক্টোবর

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, নতুন তারিখ ১ অক্টোবর

ফন্ট সাইজ:

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত ফেনী সফর স্থগিত করা হয়েছে। সফরটি পিছিয়ে আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
রোববার দুপুরে সফরের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম।

তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে আগামী ১৭ সেপ্টেম্বরের সফরটি স্থগিত করা হয়েছে। নতুন নির্ধারিত ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী আগমন করবেন।