নতুন গুঞ্জনে মিমি

নতুন গুঞ্জনে মিমি

ফন্ট সাইজ:

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী খুব দ্রুতই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়ছেন তিনি। বর্ণিল এই বিয়ের আসর বসতে পারে পাহাড়ি কালিম্পংয়ে। পাত্র বিনোদন জগতের বাইরের মানুষ, ভারতীয় নৌবাহিনীতে দায়িত্বরত সিদ্ধার্থ। ‘বোঝে না সে বোঝে না’ ও ‘তুফান’খ্যাত সাবেক এমপি মিমি বর্তমানে শুটিংয়ের ব্যস্ততার মাঝেই গোপনে বিয়ের প্রস্তুতি সারছেন। যদিও সরাসরি বিয়ের বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী।