বাগদান সম্পন্ন হওয়া প্রেমিক মাইকেল পোলানস্কির সঙ্গে প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন মার্কিন পপ তারকা লেডি গাগা। ‘পেজ সিক্স’র তথ্য অনুযায়ী, সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় সন্তানের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে দেখা গেছে এই অস্কার ও গ্র্যামিজয়ী জুটিকে।
তবে সন্তানের নাম, লিঙ্গ বা জন্মতারিখ নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন তারা। ২০১৯ সাল থেকে প্রেমের পর ২০২৪ সালে বাগদান সারেন গাগা ও পোলানস্কি। যদিও এখনো বিয়ে করেননি তারা। এর মাঝেই মা হলেন গাগা।
আরও পড়ুন:
ভেনিস জয় করলো বাংলাদেশের চলচ্চিত্র
